উখিয়ায় গ্যাসের আগুনে ৬ রোহিঙ্গা দগ্ধ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১২, ২০২২ | ৩:৫০
Link Copied Successfully!

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের চারজনসহ ছয়জন রোহিঙ্গা দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কুতুপালং ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা নুর আলমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন নুর আলম, তাঁর স্ত্রী, দুই ছেলে ও পাশের ঘর থেকে আগুন নেভাতে আসা দুই ব্যক্তি। তাৎক্ষণিকভাবে আলম পরিবারের সদস্য ও প্রতিবেশীদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ক্যাম্পের রোহিঙ্গারা জানান, আজ সকালে নুর আলমের রান্নাঘরের গ্যাসের সিলিন্ডারের পাইপ থেকে ঘরে আগুন ধরে যায়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নুর আলমের পরিবারের সবাই দগ্ধ হন। এ সময় প্রতিবেশী দুজন আগুন নেভাতে এলে তাঁরাও দগ্ধ হন। পরে ক্যাম্পের অন্য বাসিন্দারা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, বর্তমানে অগ্নিদগ্ধ ছয় রোহিঙ্গা নারী-পুরুষ–শিশু ওই হাসপাতালে চিকিৎসাধীন। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডারের পাইপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোহিঙ্গারা জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহারে তাঁরা খুব একটা অভ্যস্ত নন। মিয়ানমারের রাখাইন রাজ্যে থাকতে তাঁরা কখনো গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেননি। ২০১৭ সালে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়ার পর তাঁরা প্রায় এক বছর আশপাশের বনাঞ্চলের কাঠ ব্যবহার করে রান্না করেছেন। ওই এক বছর আশ্রয়শিবিরে কোনো অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। তবে জ্বালানি কাঠের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার উদ্যোগে রোহিঙ্গাদের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সরবরাহ হচ্ছে। এর মধ্যে গত চার বছরে ১৭টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ রোহিঙ্গা নিহত হয়েছে। আগুনে পুড়েছে ১৬ হাজারের মতো রোহিঙ্গা বসতি।

বিজ্ঞাপন

সূত্র: যুুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা