
কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে বোরহান উদ্দিন শুভ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার নুরপুর গ্রামের বেচার বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের
বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বোনের বিয়ের অনুষ্ঠানের দিন রাতে বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। বোরহান উদ্দিন শুভ চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল।






























