POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মে ১২, ২০২২ | সময়: ১২:৫০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে বোরহান উদ্দিন শুভ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলার নুরপুর গ্রামের বেচার বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের
বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বোনের বিয়ের অনুষ্ঠানের দিন রাতে বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা  স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। বোরহান উদ্দিন শুভ চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন