কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের ইমু হ্যাক করে চাঁদাদাবি

Default User
মাসুদ রানা, কচুয়া
আপডেটঃ মে ১০, ২০২২ | ৩:২৯
Link Copied Successfully!

কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের ব্যক্তিগত ইমু ফোন নাম্বার হ্যাক করে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে অজ্ঞাত ব্যক্তি চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে কচুয়া থানায় ডায়েরী করেন সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। যার নং-৩৭৩,তারিখ: ০৯.০৫.২০২২ ইং।

জানা গেছে, উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইমাম হোসেন তাঁর ব্যক্তিগত ফোন নাম্বার (০১৭৪৫৫৩৮১৪৯) দিয়ে একটি ইমু এ্যাকাউন্ড খোলা হয়। সোমবার অজ্ঞাত ব্যক্তি ইমু হ্যাক করে পরিচিত জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানান অজুহাত ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে চাঁদা দাবি করেন। ওই দিন বিকালে এ বিষয়টি সাবেক এ ইউপি চেয়ারম্যান ইমাম হোসেনের নজরে আসে।

পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে ইমু এ্যাকাউন্ট খোলা তার পরিচয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অজ্ঞাত ব্যক্তি (০১৮৩৩৯৫১৯১৯) নাম্বারে বিকাশে টাকা পাঠানোর কথা বলে ম্যাসেজ পাঠিয়ে টাকা দাবি করছে। তাৎক্ষণিক সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইমু ফোন নাম্বার হ্যাক করে তার পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তি চাঁদা দাবি করছে জানিয়ে পোস্ট দেন।

বিজ্ঞাপন

সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন বলেন, অজ্ঞাত ব্যক্তি আমার ইমু ফোন নাম্বার হ্যাক করে আমার পরিচিত বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের কাছ থেকে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাওয়া হচ্ছে। ম্যাসেজে দেয়ায় বিকাশ নাম্বারে কয়েক বার ফোন দিলে রিচিভ করেননি। সোমবার বিকাল থেকে অজ্ঞাত ওই ব্যক্তি ম্যাসেজ পাঠিয়ে চাঁদা দাবি করছে। তবে বিষয়টি নিয়ে কেউ বিভ্রান্ত ও টাকা না পাঠানোর জন্য অনুরোধ করেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও জনপ্রতিনিধি জানান, সোমবার বিকালে ইমুতে বিকাশ নাম্বার দিয়ে আমাদের ইমুতে ম্যাসেজ পাঠিয়ে ৫ হাজার ১শ টাকা যাওয়া হয়। হঠাৎ করে টাকা চাওয়ার বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি বলেন ইমু হ্যাক হয়েছে। তাই আমরা ওই ম্যাসেজে দেয়ায় বিকাশ নাম্বারে টাকা দেইনি ।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, বিষয়টি জেনেছি। সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ সাধারন ডায়েরী করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব