দোকানে তেল নেই, গুদামে ১৫ হাজার লিটার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৯, ২০২২ | ৫:১৮
Link Copied Successfully!

চট্টগ্রামের এক দোকানির গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ সোমবার দুপুর ১২টায় পাহাড়তলী বাজারের বিল্লি লেইনের সিরাজ সওদাগরের দোকানের গুদাম থেকে ‘অবৈধভাবে’ মজুত করা এসব তেল জব্দ করা হয়। অভিযান এখনো চলছে।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, রমজানের আগে কেনা এসব তেল সিরাজ সওদারগর গুদামে রেখে দিয়েছিলেন। কিন্তু দোকানে তেল ছিল না। মোট ১ হাজার ৫০ কার্টুনে অন্তত ১৫ হাজার লিটার তেল তিনি গুদামে রেখেছিলেন। আইন অনুযায়ী তাঁকে জরিমানা করা হবে।

এর আগে রোববার নগরের ২ নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্সের খাজা স্টোরের দোকানের নিচের গুদামে ১ হাজার লিটার তেলের খোঁজ পায় সংস্থাটি। পরে এসব তেল আশপাশের দোকানি ও ক্রেতাদের কাছে গায়ের দামে বিক্রি করা হয়। আর গত শনিবার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের এক দোকানির বাসা থেকে ২ হাজার ৩২৮ লিটার তেল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর। তাঁকে সহযোগিতা করেন স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা