নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৭, ২০২২ | ১২:৪৩
Link Copied Successfully!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন যমজ ভাই ও অপরজন তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী। শুক্রবার দুপুর ও বিকেলে সেনবাগ পৌরসভার বিন্নাগনি গ্রামের অলি কোম্পানির বাড়িতে এবং ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বিন্নাগনি গ্রামের অলি কোম্পানির বাড়ির মোহাম্মদ মোস্তফার দুই যমজ শিশু মো. আলিফ হোসেন (৩) ও মো. মাহির হোসেন (৩) এবং জিরুয়া গ্রামের পাটোয়ারী বাড়ির কুয়েতপ্রবাসী মহিন উদ্দিনের মেয়ে মাইশা আক্তার (১০)। মাইশা স্থানীয় জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা মো. সালাহ উদ্দিন  বলেন, শুক্রবার দুপুরে অলি কোম্পানির তিন বছরের দুই শিশুকে দীর্ঘ সময় না দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তাৎক্ষণিক তাঁরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বেলা তিনটার দিকে বাড়ির পুকুরে দুই শিশুর লাশ ভেসে ওঠে। পরে তাঁরা শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে জিরুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম  বলেন, শুক্রবার বিকেলে গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মহিন উদ্দিনের মেয়ে মাইশা আক্তার বাড়ির পুকুরের পাড়ে খেলতে যায়। এরপর বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা বাড়ির পুকুরে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় মাইশাকে উদ্ধার করেন। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে পানিতে ডুবে যমজ শিশুসহ তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি  বলেন, পরিবারের সদস্যদের অগোচরে বিন্নাগনি গ্রামের দুই শিশু বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশু দুটির লাশ ভেসে ওঠে। এ ছাড়া জিরুয়া গ্রামেও এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনা দুটির বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত