জেলায় নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৭, ২০২০ | ৪:০৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় আরও ৪০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৪০জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৭৯১জন। মৃত্যুবরণ করেছেন ৬৭জন। চিকিৎসাধীন ৫২৪জন। কোয়ারেন্টাইনে আছেন ২৩৫০জন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১২৪টি। এর মধ্যে পজিটিভ ৪০টি এবং নেগেটিভ ৮৪টি।

আক্রান্ত ৪০জনের মধ্যে চাঁদপুর সদরে ২০জন, হাইমচরে ৪জন, মতলব দক্ষিণে ৬জন, ফরিদগঞ্জ ৫, হাজীগন্জ ১ ও শাহরাস্তি ৪জন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় আজকে পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪২২ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৪৪ হাইমচরে ১১০, মতলব উত্তরে ৯০, মতলব দক্ষিণে ১৬৮, ফরিদগঞ্জে ১৬৭, হাজীগঞ্জে ১৩৫, কচুয়া ৫৯ ও শাহরাস্তি ১৪৫জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৭জন। এর মধ্যে চাঁদপুর সদরের ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা