ফেনীতে সিএনজিতে ৯লক্ষ টাকা হারানোর ৩ ঘন্টার মধ্যে উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২২ | ১০:২৭
Link Copied Successfully!

কচুয়ার রাজবাড়ী গ্রামের কৃতি সন্তান,ফেনী সদর থানায় কর্মরত থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল আলমের তৎপরতায় রোকেয়া বেগম নামের এক নারীর সিএনজিতে টাকা হারানোর ৩ঘন্টার মধ্যে টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ফেনী সদর এলাকার একাডেমী রোডের শিরীন মঞ্জিলের বাসিন্দা মিলন মিয়ার স্ত্রী রোকেয়া আক্তার তার স্বামীসহ একটি স্কুল ব্যাগে করে সিএনজি যোগে রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন।

এসময় রোকেয়া বেগম ভুলবশত টাকার ব্যাগ ও দলিলপত্র অজ্ঞাত সিএনজিতে ফেলে বাসায় চলে যায়। পরবর্তীতে সিএনজি চালককে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ফেনী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুনসহ উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে সিএনজির তথ্য সংগ্রহ করে ওই সিএনজি চালককে সনাক্ত করে এবং ৯ লক্ষ টাকা ও জমির কাগজপত্র উদ্ধার করে ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে কচুয়ার রাজবাড়ী গ্রামের কৃতি সন্তান চৌকস পুলিশ কর্মকর্তা এসআই রবিউল আলমের সাহসী ভূমিকায় হারিয়ে যাওয়া ৯ লক্ষ টাকা ৩ ঘন্টার মধ্যে উদ্ধার করায় তার দায়িত্বশীলতা ও কর্মদক্ষতায় পুুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা বেড়েছে বলে মনে করছেন সচেতন মহল। তাঁর এমন সাহসিক ভূমিকার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা