আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২২ | ১:১৩
Link Copied Successfully!

প্রতারণার মামলায় জড়িয়ে পড়েছেন ‘গাদার’ খ্যাত বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।

ভারতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, টাকা নিয়েও সময় দেননি তিনি। মধ্যপ্রদেশের খান্ডওয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৪ লাখ রুপি নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী এই অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে কথা বলা ও পারফর্ম করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু মাত্র তিন মিনিট থেকেই অনুষ্ঠান ত্যাগ করেন আমিশা।

বিজ্ঞাপন

এ কারণেই ক্ষুব্ধ হয়ে আমিশরা নামে মামলা ঠুকে দিল সংগঠনটি।

যদিও সংগঠনটির  অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমিশা প্যাটেল। উল্টো নিরাপত্তা ইস্যু টেনে সংগঠনের উপর দোষ চাপালেন।

টুইটারে আমিশা লেখেন, ‘নভচণ্ডী মহোৎসবে অংশ নিয়েছিলাম। এই উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে, ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমাকে রক্ষা করেছেন।’

বিজ্ঞাপন

আমিশার এই মন্তব্যকে মিথ্যা বলেই দাবি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা।

একটা সময় বলিউডে নিয়মিত অভিনয় করতেন আমিশা প্যাটেল। তবে এখন আর তেমন একটা দেখা যায় না। সানি দেওলের সঙ্গে ‘গাদার’ সিনেমায় অভিনয় দিয়ে দারুণ পরিচিতি পান আমিশা। হৃতিক রোশনের ‘কাহো না পেয়ার হ্যায়’তে দেখা গেছে তাকে। এরপর তার আরো কয়েকটি ছবি ব্যবসাসফল হয়।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, দীর্ঘ বিরতি দিয়ে ফের কাজে ফিরছেন আমিশা। ‘গাদার’ সিনেমায় সিকুয়েলে দেখা যাবে তাকে। এ বছরের শেষ দিকেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা