
ঈদের শপিংয়ে কথা বলে স্ত্রীকে নিয়ে খুন, র্যাবের হাতে ধরাশায়ী স্বামী


মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে স্ত্রী হত্যাকারী পাষন্ড স্বামী মোঃ ইকবাল (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত ২৪ এপ্রিল কুমিল্লা জেলার কোতয়ালী থানার কালির বাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় বিলের মাঝে গৃহবধু ফারজানা বেগম (২৯) এর হাত মুখ বাধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
গৃহবধুর বাবা মোঃ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।


পৃথক একটি আভিযানিক দল তথ্য ও তথ্যপ্রযুক্তির সাহায্যে ২৫ এপ্রিল রাতে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ ইকবাল হোসেন (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, গ্রেফতারকৃত ইকবাল পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সে অটোসহ বিভিন্ন গাড়ির বেটারী এবং গাড়ি চুরিসহ বিভিন্ন ধরণের চুরির কাজে সমপৃক্ত ছিল।
ঘটনার বর্ণনায় তিনি আরো জানান, ইকবাল ফারজানাকে আনতে শশুর বাড়ি আলেখার চরে যায় এবং ফারজানাকে নিয়ে শশুর বাড়ি থেকে আনার সময় নিয়মিত যাতায়তের রাস্তা ব্যবহার না করে। ইকবাল পূর্ব পরিকল্পিত জনশূন্য অপর রাস্তা দিয়ে নিয়ে আসতে থাকে। পরিকল্পনা মোতাবেক ইকবালের পূর্ব পরিকলপিত স্থান যেখানে ফারজানাকে হত্যা করার জন্য পূর্বেই ইকবাল ইট রেখে গিয়েছিলো সেই স্থানে আসা মাত্রই রাত আনুমানিক ২১:৩০ ঘটিকার সময় ইকবাল তাকে পিছন থেকে ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করে।
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। পপুলার বিডিনিউজ, কুমিল্লা




























