টিকিট কাটতে এসে চরম ভোগান্তিতে নারীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২২ | ৪:০৮
Link Copied Successfully!

ঈদযাত্রার অগ্রিম টিকিট কিনতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে নারীদের জন্য দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী টিকিটপ্রত্যাশীরা।

পুরুষদের মতো নারীদের কেউ কেউ গতকাল রোববার সন্ধ্যা থেকে কাউন্টারের সারির সামনে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে। রাতে তাঁরা স্টেশনেই ছিলেন। কেউ পেপার, কেউ চাদর বিছিয়ে স্টেশনেই বসেছিলেন টিকিট পাওয়ার জন্য।

নারী টিকিটপ্রত্যাশীরা জানালেন, রেলস্টেশনের কাউন্টারের সামনে কোনো বৈদ্যুতিক পাখা নেই। এ কারণে সারা রাত গরমে তাঁদের কষ্ট করতে হয়েছে। কেউ কেউ বাসা থেকে চেয়ার নিয়ে এসেছেন টিকিট কাটার কষ্ট কম হবে বলে। কেউবা স্টেশনে এসে হাতপাখা কিনেছেন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের ভুলতা থেকে কমলাপুরে টিকিট কাটতে এসেছেন নাসরিন আক্তার। তিনি সিল্ক সিটি ট্রেনের দুটি টিকিট কাটবেন বলে এসেছেন। তিনি বলেন, ‘নারীদের আলাদা কাউন্টার থাকার পরও ভোগান্তি হয়েছে। এদিকে নারীদের কাউন্টারের আশপাশে পুরুষেরা এসে জড়ো হচ্ছেন। আনসার সদস্যদের বলেও কোনো কাজ হচ্ছে না।’

নাসরিন বলেন, ‘অনলাইনে টিকিট কাটা যাচ্ছে না, পাচ্ছি না। এ কারণেই স্টেশনে আসা। কিন্তু স্টেশনে এসেও দীর্ঘক্ষণ এ ভোগান্তিতে পড়তে হলো।’

এ বিষয়ে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সার

বিজ্ঞাপন

‘অনলাইনের টিকিট কই যায়’
ঈদের ছুটিতে বগুড়ায় যাবেন সুমন মণ্ডল। তিনি আজ সকাল আটটায় রেলওয়ের সার্ভারে লগইন করেন। ওয়েবসাইটে ঢুকতে সময় লাগে ১২ মিনিট। প্রবেশের পর তিনি দেখতে পান, রংপুর এক্সপ্রেসের শোভন চেয়ারের একটি টিকিটও অবশিষ্ট নেই। অগত্যা তিনি আর টিকিট কাটতে পারলেন না।ওয়ার বলেন, নারীদের সারিতে পুরুষদের আনাগোনা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা