বিদ্যুৎস্পর্শে ৬ গরুর মৃত্যু, মালিক আহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২২ | ৪:২১
Link Copied Successfully!

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পর্শে ছয়টি গরু মারা গেছে।  খামারের মালিক সফিকুল ইসলামসহ তার খামারের আরও পাঁচটি গরু আহত হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালিপুরা গ্রামে সফিকুল ইসলামের গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

আহত খামারি সফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মালু মিয়ার ছেলে। মারা যাওয়া গরুগুলোর মধ্যে দুটি ষাঁড়, দুটি বাছুর ও দুটি গাভী।

বিজ্ঞাপন

খামারের মালিক সফিকুল ইসলাম বলেন, রাত ১১টায় গরুগুলোকে খাবার দিয়ে আমি ঘুমোতে যাই। রাত প্রায় ১টার দিকে গরুর ছোটাছুটি ও চিৎকারে ঘুম ভাঙে। তখন গোয়াল ঘরে দরজায় হাত স্পর্শ করতেই বিদ্যুতের শক খেয়ে মাটিতে আছড়ে পড়ি। পরে তাৎক্ষণিক উঠে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে গিয়ে দেখি ছয়টি গরু মারা গেছে। আর বাকি পাঁচটি গরু শক খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে।

মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে আহত গরুগুলোকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে। খামারির ছয়টি গরু মারা যাওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম একে আজাদ বলেন, গরুর খামারের মালিক নিজের মিটার থেকে খামারে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। এ কারণে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গোয়ালঘরের সংযোগটি ছিলো ক্রটিপূর্ণ। আর তা থেকে দুর্ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত