মালদ্বীপে বন্ধু’মহল প্রবাসী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

Default User
মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২২ | ২:২৮
Link Copied Successfully!
গতকাল ২৩শে এপ্রিল ২০২২ মালদ্বীপের রাজধানী মালের রুট সিক্সটি সিক্স রেস্টুরেন্টে বন্ধু’মহল প্রবাসী সংগঠনের উদ্যোগে কোরআন-হাদীস ভিত্তিক আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরে আলম ভুঁইয়া এর সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান আনিস এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রবাসী শিক্ষক মোঃ মীর সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ আ’লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর, মালদ্বীপ আ’লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ দুলাল হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হোসেন মোহাম্মদ সুমন, ফোর এল ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর মোঃ হাদিউল ইসলাম, ঢাকা ট্রেডার্স এর ডিরেক্টর মোঃ বাবুল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড সিও মোঃ মাসুদুর রহমান ও এনবিএল মানি ট্রান্সফার এর  সিনিয়র কর্মকর্তা মোঃ হায়দার আলী সাবু, ও অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনটির যুগ্ম সম্পাদক হাজী মোঃ সাদেক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তাত্পর্যপূর্ণ তিলাওয়াত করেন মোঃ আল আমিন।
উক্ত অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বন্ধু-মহল প্রবাসী সংগঠন মালদ্বীপ প্রতিষ্ঠা লগ্ন থেকে-বর্তমানে দেশে অবস্থান করছেন তাদেরকে স্মরণ করে বলেন, মালদ্বীপে দীর্ঘ প্রায় আড়াই বছরের অধিক সময় ধরে চলছে প্রবাসীদের কর্মসংস্থান-অর্থনৈতিক সমস্যা সহ মহামারী করোনা। এই সময়ে অনেকে এদেশ ত্যাগ করে মাতৃভূমি বাংলাদেশ চলে গেছেন। বর্তমানে আমরা যেই কয়জন অবস্থান করে আছি তাদের সকলের সহযোগিতায় অতীতের ন্যায় প্রবাসে ও দেশে অসহায়দের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সকল সদস্য বৃন্দ।
অবশেষে দেশ এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে মালদ্বীপ প্রবাসী সংগঠন বন্ধু-মহলের কমিউনিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন এবং মালদ্বীপ সহ সকল প্রবাসী ও দেশবাসী এবং মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত