
গাছে গাছে রং করে নজর কাড়ছেন ইউপি চেয়ারম্যান রিহাত
Link Copied Successfully!

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কচুয়ার কাদলা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে রাস্তার দুপাশের গাছে রং সজ্জিতকরনের কারনে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত।
কচুয়া পৌরসভার সীমান্ত থেকে কাশিমপুর সড়কের প্রায় ৭ কিলোমিটার রাস্তার দুপাশে গাছে গাছে লাল ও সাদা রঙ্গের রং সাজিয়ে নজর কেড়েছেন ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত।
ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর কাদলা ইউনিয়নের প্রতিটি সড়কে বিলাস ও বাহারী ফুল গাছ রোপন ও রাস্তার দুপাশে আগাছা পরিস্কারের কর্মসূচি নেন তিনি।
স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা জানান, সামনে আসছে ঈদুল ফিতর তারপর ঈদুল আজহা। ইউপি চেয়ারম্যানের গাছে রং করে রাস্তার দুই পাশ সাজানোর যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসানীয়।
ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষাই আমাদের দায়িত্ব। কাদলা ইউনিয়নের বিভিন্ন সড়কে গাছে গাছে লাল ও সাদা রং দিয়ে সজ্জিতকরণ করা হয়েছে।




























