পালাখাল মডেল ইউনিয়নে ড. সেলিম মাহমুদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২২, ২০২২ | ৮:২৫
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ইফতার দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়ের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক মো. কামাল হোসেন পারভেজ মিয়াজী,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আশেকুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সুজন দাস,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার প্রমুখ।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. খলিলুর রহমান,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন,পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি উল্যাহ প্রধান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন মিয়াজী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা ভুট্টু,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ,ইউপি সদস্য শাহজালাল মিয়া,জাকির হোসেন,বাচ্চু বেপারী,মামুনুর রশিদ সরকার,কামাল হোসেন,মমতাজ বেগম সহ ইউনিয়ণ আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা