৬১ শতাংশই জানত না তারা ডায়াবেটিসে আক্রান্ত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২১, ২০২২ | ৪:১৫
Link Copied Successfully!

হবিগঞ্জের ১৭ বছরের মেয়েটি জানতই না তার ডায়াবেটিস রয়েছে। খালি পেটে তার রক্তে গ্লুকোজের মাত্রা প্রতি লিটারে ২৪ মিলিমোল শনাক্ত হয়। ভরা পেটে সেই মাত্রা দাঁড়ায় ৩০ মিলিমোলের বেশি। মেয়েটির মা-বাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলেও তাকে কখনো পরীক্ষা-নিরীক্ষা করানো হয়নি। তাৎক্ষণিকভাবে মেয়েটিকে দুই বেলা ইনসুলিনসহ ব্যবস্থাপত্র লিখে দেন চিকিৎসক।

গত বছর ‘বাংলাদেশে কিশোর ও তরুণদের মধ্যে অসংক্রামক রোগ’ শিরোনামের একটি বৈজ্ঞানিক সমীক্ষায় অংশ নিয়েছিল মেয়েটি। ওই গবেষণায় ২০ বছরের নিচে প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের বেশি ছেলেমেয়ের ডায়াবেটিস শনাক্ত হয়। ওই গবেষণায় উঠে আসে, নতুন শনাক্ত হওয়া ৬১ শতাংশের ডায়াবেটিসের কোনো উপসর্গ ছিল না।

দেশে কিশোর ও তরুণদের মধ্যে অসংক্রামক রোগ বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, রক্তে চর্বির আধিক্যতে আক্রান্তের হার ও এর প্রকৃত কারণ খুঁজে দেখার উদ্দেশ্যে ২০২১ সালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ ওই গবেষণা করে। প্রতিবেদনে বলা হয়, ১৫ থেকে ৩৫ বছর বয়সী কিশোর-তরুণদের নিয়ে প্রথম এ ধরনের গবেষণা করা হয়েছে। এতে অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের নন–কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল কর্মসূচি। গত বছর ২৮ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগের ১০ জেলায় অনুষ্ঠিত সমীক্ষায় অংশ নেন ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার ৪৬৮ জন। অংশগ্রহণকারীদের প্রায় ৫২ শতাংশ নারী ও ৪৮ শতাংশ পুরুষ ছিল। সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল ১৫ থেকে ১৯ বছর বয়সীদের—৫৫ শতাংশ।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন প্রথম আলোকে বলেন, সরকার ৪০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগগুলোকে স্ক্রিনিং করছে।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত