রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২১, ২০২২ | ৪:৫২
Link Copied Successfully!

রোজার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ধৈর্য ও তাকওয়ার মনোভাব তৈরি করা। সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকার নাম রোজা নয়, মানে ধৈর্য ও তাকওয়া ছাড়া কোনো রোজাই রোজা না, কেবলমাত্র উপবাস।

উম্মতের প্রথম প্রজন্মে ধর্মচর্চায় চেতনা বা স্পিরিট ছিল, তাই তাদের রোজায় প্রাণ ছিল। কিন্ত পরবর্তী সময়ে যখন উম্মতের অভ্যন্তরে অবনতি ঘটে তখন ফর্ম বা বাহ্যিক রীতিনীতিকে গুরুত্ব দেওয়া শুরু হয়। এখন রোজা রেওয়াজ হয়ে গেছে, মানুষ রোজা রাখে বটে কিন্তু মূল উদ্দেশ্য ধারণ করে না।

এই প্রসঙ্গে দুটো ঘটনা উল্লেখ করব। প্রথম ঘটনাটা সম্ভবত ১৯৪৩ সালের। একজন প্রবীণ মুসলিম কর্মকর্তা গোরখপুরে থাকতেন। আমি রমজান মাসে তাদের সঙ্গে কয়েকদিন থাকতে রাজি হয়েছিলাম। তার বাংলোর সামনে আলাদা বসার জায়গা ছিল। খেয়াল করলাম প্রতিদিন সকালে একজন হাফেজ সাহেব হাতে করে কুরআন নিয়ে আসেন,  কিছুক্ষণ তিলাওয়াত করে তারপরে ফিরে যান।

বিজ্ঞাপন

‘এই ভদ্রলোক কে, যিনি প্রতিদিন সকালে এখানে আসেন?’ বেশ কয়েকদিন এই দৃশ্য দেখার পরে আমি সেই প্রবীণ মুসলিম কর্মকর্তাকে জিজ্ঞাসা করি। তিনি আমার প্রশ্নে প্রথমে হেসেছিলেন।

তারপর তিনি জবাবে বলেন: ‘আসলে আমি রোজা রাখতে পারি না। এইজন্য হাফেজ সাহেবকে আমি নিযুক্ত করেছি, যেন পুরো রমজান মাসে আমার কাছে এসে পবিত্র কুরআন তিলাওয়াত করে। আমি মাসের শেষে তার কিছু সেবা করব, মানে কিছু অর্থ প্রদান করব।’

এটা একটা ‘বেরোজাদারের’ গল্প। এবার রোজাদারদের গল্প শুনুন। একবার আমি মাগরিবের আজান শোনার আগেই ঘড়ি দেখে ইফতার করে নিয়েছিলাম। অনেকেই মারাত্মকভাবে সন্দেহ করেছিল যে আমার রোজা হয়নি।

বিজ্ঞাপন

আজকালকার রোজাদারদের অবস্থা হলো তারা নিশ্চিত করবে ভোর হওয়ার কয় মিনিট আগে খাওয়া বন্ধ করে দিয়েছে এবং সূর্যাস্তের কয় মিনিট পর ইফতার শুরু করেছে। তারা এটিকে ‘সাবধানতা’ হিসাবে অভিহিত করে। সময় দেখে সেহরি ও ইফতার করা সতর্কতার লক্ষণ হলেও এক্ষেত্রে তাড়াহুড়ো বা ইফতারে দেরি করা সুন্নতের পরিপন্থী।

কারণ হাদিসে বর্ণিত হয়েছে যে আমার উম্মত ওই সময় পর্যন্ত উত্তম থাকবে যত সময় সে ইফতারে তাড়াতাড়ি করতে থাকবে (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৯৮)। অথচ এই বিষয়ে মুসলমানরা খুব সতর্ক।

অন্যদিকে অবস্থা এমন যে, মুসলমানরা রোজা রেখে কারও ক্ষতি না করা, কারও সাথে ঝগড়া না করা, মিথ্যা না বলা ইত্যাদিকে অপরিহার্য বলে মনে করে না।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব