নীলক্ষেতে সংঘর্ষে অ্যাম্বুলেন্স ভাঙচুর, হামলার শিকার সাংবাদিকরাও

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২২ | ৪:৪১
Link Copied Successfully!

রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া এ সময় ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন কয়েকজন সংবাদকর্মীও।

সংঘর্ষের ঘটনা নিয়ে ‘সঠিক তথ্য না দেওয়ার’ অভিযোগ তুলে লাইভে থাকা সাংবাদিকদের বাধাও দিয়েছেন তারা।

সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ঢাকা কলেজ প্রান্তে একদল সাংবাদিক ও নিউমার্কেট এলাকায় আরেকদল সাংবাদিক পরিস্থিতি সম্পর্কে খবর সংগ্রহ করছিলেন। এ সময় সংঘর্ষের খবর লাইভ সম্প্রচারও করছিল বিভিন্ন টেলিভিশন। এ সময় ব্যবাসায়ীদের কয়েকজন সাংবাদিকের ওপর চড়াও হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথা কাটাকাটি ও পরে কিল ঘুসি মারা শুরু হয় সাংবাদিকের ওপর। এরপর অন্য ব্যবসায়ীরা এসে আহত সাংবাদিকদের উদ্ধার করেন।

জানা গেছে, একাত্তর টিভির মহিন মিজান ও তার সঙ্গে থাকা ক্যামেরা পারসনকে কিলঘুসি মেরেছে তারা। দীপ্ত টিভির আসিফ সুমিতকে নাজেহাল করতে দেখা গেছে। এসএ টিভির সাংবাদিক তুহিন ও ক্যামেরা পারসন কবিরসহ একটি টিমের ওপর হামলা করা হয়েছে। এছাড়া মোবাইলে ও ফেসবুকে লাইভ সম্প্রচারকারী বিভিন্ন গণমাধ্যমকারীদেরকেও মারধর করে তাড়িয়ে দেয় ব্যবসায়ীরা।  এছাড়া ব্যবসায়ীদের ছোড়া ইটের আঘাতে একজন অন্তত ৬ জন সাংবাদিক আহত হয়েছেন। একজন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ব্যবসায়ীরা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে কাচ ভেঙে দেয়।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত