হাওড় এলাকায় উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২২ | ৪:১০
Link Copied Successfully!

হাওড়সহ দেশের অন্যান্য নিচু এলাকায় সাধারণ সড়ক না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব এলাকায় উড়াল সড়ক নির্মাণ করতে বলেছেন। প্রাকৃতিকভাবে আসা পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকারপ্রধান এ নির্দেশনা দেন।

মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো জানান। তিনি বলেন, হাওড় এলাকায় নির্মিত অনেক সড়কের কারণে পানির প্রবাহে সমস্যা হচ্ছে। এসব সড়কের বিষয়ে নতুন করে তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব সড়কে নতুন করে কালভার্ট বা ব্রিজ করলে পানির প্রবাহ সহজ হবে সেসব জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি হাওড় এলাকায় অতিবৃষ্টির কারণে ফসল ক্ষতি হওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, হাওড় এলাকায় বছরে প্রায় ৫ হাজার মিলিমিটার বৃষ্টি হয়। গত ১ থেকে ৬ এপ্রিল, এই ছয় দিনেই হয়েছে ১২শ মিলিমিটারের বেশি বৃষ্টি। এর ফলে স্বাভাবিকভাবেই উপর থেকে পানি চলে এসেছে। প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ২ লাখ ৭০ হাজার হেক্টর চাষ হয়। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নদী-নালা ও হাওড়ে যেখানে বেশি পলি পড়ে গেছে, সেগুলোকে খনন করতে আগামী বর্ষার আগেই প্রকল্প শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

খাদ্য মজুত-বিপণন অনিয়মে ৫ বছরের জেল : খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণনে অনিয়মে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রেখে একটি নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে গতকালের মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘দ্য ফুড গ্রেইন সাপ্লাই প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাকটিভিটি অর্ডিন্যান্স, ১৯৭৯’ এবং ‘ফুড স্পেশাল কোর্ট অ্যাক্ট, ১৯৫৬’ দুটো আইনকে এক সঙ্গে করে নতুন আইন করা হচ্ছে। খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণনে ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ করা যায় সেজন্য আইনটি করা হচ্ছে।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত