লতিরাজ কচু চাষে লাভবান কচুয়ার কৃষকরা

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২২ | ১১:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ব্লকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত হয়েছে লতিরাজ কচু।

অর্থকরী ফসল হিসেবে এই সবজি বেশ লাভজনক। উপজেলার ১২টি ইউনিয়নে ১৭ টি ব্লকে লতিকচু এবং পানিকচুর চাষাবাদ হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের সার, চারা, আন্ত: পরিচর্যার জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ নিয়মিত পর্যবেক্ষণ করে পরামর্শ দিচ্ছেন।

পালগিরী ব্লকের কলমিয়া গ্রামের কৃষক মো. ছফিউল্লাহ প্রথমবারের মতো লতিরাজ চাষ করেছেন। তিনি বলেন, কৃষি বিভাগের পরামর্শে ২০ শতক জমিতে লতিরাজ কচু আবাদ করেছি, ইতিমধ্যে ১৫ হাজার টাকার লতি বিক্রি করেছি। আশা করছি আরো তিনমাস প্রতি সপ্তাহে নিয়মিত লতি বিক্রি করতে পারবো।

বিজ্ঞাপন

উজানী ব্লকে কৃষক আব্দুল মুমিন বিশ শতক জমিতে পানি কচু আবাদ করেছেন। তারমতে পানি কচু আবাদ ধান চাষ হতে অনেক লাভজনক, প্রকল্পের আওতায় এবং কৃষি বিভাগের পরামর্শে তিনি চাষ করে লাভবান। অপেক্ষাকৃত উচু জায়গায় মুখীকচু আবাদ করেছেন তুলপাই ব্লকের কৃষক আব্দুল খালেক।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ফারুকুল ইসলাম জানান, বাজারে এই সময়ে সবজির ক্রাইসিস থাকে, তাই বাজার দর বেশ ভালো। ৩০-৪০ টাকা কেজিতে অনায়াসে বিক্রয় হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, কচু চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় ১০-১৫ হাজার টাকা, মৌসুম শেষে বিঘা প্রতি লাভ হয় প্রায় ৬০-৭০
হাজার টাকা। কচু চাষ কেবল আর্থিকভাবে লাভজনক নয় এটি আয়রন সমৃদ্ধ সবজি যা শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টি নিরাপত্তায় দারুণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন বলেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়ায় মুখীকচু, লতিরাজ কচু, ওল কচু, পানিকচু সম্প্রসারণ করতে আমরা
কৃষকদের উপকরণ, প্রশিক্ষণ দিয়ে থাকি। আগ্রহী কৃষকের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তিনি ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা