কচুয়ায় ১৬ মাসে ৩০ জনের আত্মহত্যা

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২২ | ৫:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় আশংকাজনক হারে বেড়েছে আত্মহত্যার প্রবনতা।

কচুয়া থানা পুলিশের তথ্য মতে গেলো ১৬ মাসে ৩০জন আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ।

এদের মধ্যে বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০ বছর। তন্মেধ্যে বিষপানে ১৫জন ও ফাঁস দিয়ে ১৫জন।

বিজ্ঞাপন

সামাজিক বৈষম্য,পারিবারিক অস্থিশীলতায় জন্য বাড়ছে এ প্রবনতা এমনটা দাবি বিশিষ্টজনদের। তবে পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ালে এই প্রবনতা রোধ করা সম্ভব বলে জানান সচেতনমহল।

হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ, সামাজিক অবক্ষয় ও সম্পর্কের জটিলতাসহ নানা কারনে আত্মহত্যার প্রবনতা বৃদ্ধি পায়। গেলো ১৬ মাসে উপজেলায় প্রায় ৩০ জন কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। বর্তমানে মাদকেরআগ্রাসনে আসক্ত হচ্ছে তরুন-তরুনীরা।

ফলে মানসিক বিকারগ্রস্থ চিন্তিত হয়ে যেকোনো পথ অবলম্বন করে তারা। মানসিক চিন্তিত হয়ে আত্মহত্যার প্রলোভনে আসক্ত হয় অনেকে।

বিজ্ঞাপন

এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, সমাজে নৈতিক শিক্ষার পাশাপাশি কিশোর-কিশোরীদের মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। এজন্য তাদের অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী বলেন, বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। ইন্টারনেটের ব্যবহারের কুফল দিক থেকে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের আরো যত্ন নিতে হবে। তাহলেই আত্মহত্যার প্রবনতা কিছুটা রোধ করা সম্ভব।

তিনি আরো বলেন, আত্মহত্যার জন্য সামাজিক ও পারিবারিক সম্পর্কের অবনতিকে দায়ী করছেন । আর এই প্রবনতা দূর করতে নৈতিক শিক্ষা,সামাজিক নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বাড়ানোর পরামর্শ তাদের।

উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে বিভিন্ন ভাবে হতাশাগ্রস্থ হয়। আত্মহত্যা প্রবণতা রোধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
কাউন্সিলিং করা উচিত। পারিবারিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি কাউন্সিলিং প্রলুব্ধ করে আত্মহত্যা প্রবণতা রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, মানসিক চিন্তা,পারিবারিক ও সামাজিক কলহে অনেকে এমনটাই পথ বেছে নেন যা কাম্য নয়। আত্মহত্যা প্রবনতা রোধে অভিভাবক,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে আরো সচেতন হবে। পাশাপাশি কাউন্সিলিং করে তাদের মাঝে আত্মহত্যার কুফল সম্পর্কে শিক্ষা প্রদান করতে পারলে তা রোধ করা সম্ভব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা