রমজান ও কুরআন আল্লাহর নেয়ামত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২২ | ৪:৪৫
Link Copied Successfully!

রমজানুল মোবারক ও কুরআনুল কারিম মুমিনের জন্য মহানিয়ামত। আল্লাহতায়ালা আমাদের প্রতি সীমাহীন দয়া ও রহমত করেছেন। তাঁর দান ও করুণা অফুরন্ত, যা গণনা করা কারও পক্ষে সম্ভব নয়। আল্লাহ নিজে বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে তা আয়ত্ত করতে পারবে না। আমাদের আত্মা, আমাদের জীবন, আমাদের অস্তিত্ব, হাত, পা, চোখ, মুখ, মন, মগজ সবকিছুই আল্লাহর নিয়ামত। মাটি, বাতাস, পানি, শস্য কণা, ফল-ফুল ইত্যাদি যা কিছু আমাদের প্রয়োজন সবকিছু আল্লাহ্ মাটির দস্তরখানে আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। তবে সর্বাপেক্ষা বড় যে নিয়ামত দান করেছেন, তা হলো আল্লাহ আমাদের কুরআনে কারিমের মাধ্যমে তাঁর সঙ্গে আলাপনের সুযোগ দান করেছেন। আমাদের উদ্দেশে রমজানুল মোবারকে কুরআন নাজিল করেছেন এবং তা বোঝা ও তিলাওয়াতের সুযোগ দান করেছেন।

কুরআনে পাক তিলাওয়াতের মতো নিয়ামত ফেরেশতারাও পাননি। হাদিসে উল্লেখ রয়েছে, ফেরেশতারা এজন্য নামাজের জামাতে শরিক হন, যাতে কুরআনে কারিমের তিলাওয়াত শ্রবণ করতে পারেন। যেখানে কুরআন মাজিদ তিলাওয়াত হয়, সেখানে ফেরেশতারা একত্র হয়ে ডানা ছড়িয়ে দেন এবং আশপাশে ঘেরাও করে রাখেন, যাতে কুরআনের উসিলায় যে রহমত নাজিল হয়, তাতে ফেরেশতারাও ভাগী হতে পারেন এবং শ্রবণ করতে পারেন। কুরআন তিলাওয়াতের ফজিলত ও মর্যাদা শুধু এ উম্মত লাভ করেছে। পূর্ববর্তী উম্মতকেও আল্লাহতায়ালা আহকাম দান করেছেন; কিন্তু তিনি তা প্রদান করেছেন কিতাবের মাধ্যমে, কালামের মাধ্যমে নয়। কিতাব ভিন্ন জিনিস, কালাম ভিন্ন জিনিস। কাউকে নিজের কুশলাদি লিখে জানালে তাকে কিতাব বলা হবে আর যদি টেলিফোনে বা সামনা-সামনি কথাবার্তা বলা হয় তাকে বলা হয় কালাম। কুরআন মাজিদ হলো আল্লাহর কালাম, এর শব্দ ও অর্থ উভয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছে। কুরআনে কারিম অবতীর্ণ হয়েছে রমজানুল মোবারকে। রমজান মাসে রয়েছে আল্লাহর সীমাহীন রহমত। এটা কত বড় রহমত যে, রমজানের প্রতি কর্মে রয়েছে ৭০ গুণ সমপরিমাণ সাওয়াব। তাই রমজানে কুরআনে কারিমের তিলাওয়াত তথা আল্লাহর সঙ্গে আলাপনে বেশি বেশি লিপ্ত হয়ে তাঁর প্রেম সাগরে ডুব দিয়ে তাঁর সঙ্গে প্রেমময় সম্পর্ক গড়ার এক অপূর্ব সুযোগ। আল্লাহতায়ালা আমাদের এ সুযোগ কাজে লাগানোর তৌফিক দান করুন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা