কুমিল্লা মহানগর শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২২ | ১২:২৮
Link Copied Successfully!

পবিত্র মাহে রমজানের ফজিলত ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার কুমিল্লা মহানগর শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির প্রধান কার্যালয়ে নগরীর মনোহরপুর এলাকায় আলোচনা সভা,ইফতার ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান হচ্ছে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মি শক্তি অর্জনের জন্য চমৎকার একটি মাস। এ মাসে মানুষের মানবিক দুর্বলতা যেমন- কামনা-বাসনা, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, গীবতসহ ইত্যাদি দূর করার প্রশিক্ষন পাওয়া যায়। এ মাসে রহমত, মাগফেরাত এবং নাজাত লাভের মধ্য দিয়ে আল্লাহর একজন খাঁটি বান্দা হওয়া যায়। তারা আরো বলেন, তাকওয়ার চাদর দিয়ে নিজেকে আবৃত করার মাস হল রমজান।
এসময় সমিতির সভাপতি প্রভাষক মোহাম্মদ ওয়াসিম,সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম,,মো. জাহাঙ্গীর আলম,মো. আনোয়ার হোসেন,কাজী নাঈমুল ইসলাম,সাধারন সম্পাদক মো. আতিকুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক শাকিল,সাংগঠনিক সম্পাদক মো. নাছির হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম রেজাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা