কচুয়ায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিলেন প্রাণের টানে রক্তদানের সদস্যরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১১, ২০২২ | ১১:৩৫
Link Copied Successfully!

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরেও চাঁদপুরের কচুয়ায় (স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা) প্রাণের টানে রক্তদানের উদ্যোগে গরীব, অসহায় ও সুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার তারাবির নামাজের পর রাতের আধারে মেঘদাইরসহ আশপাশের গ্রামের প্রায় শতাধিক অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন প্রাণের টানে রক্তদানের সদস্যরা।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও আমরা প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে মেঘদাইর সহ আশপাশের প্রায় ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিয়েছি। যারা আমাদের এ কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া তিনি যেন আমাদের এ ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন।

বিজ্ঞাপন

এসময় মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক ও ইফতার সামগ্রী বিতরণ প্রস্তুতি কমিটির সভাপতি আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক ও ইফতার সামগ্রী বিতরণ প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ , ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাদ্দাম পাটোয়ারী, হাসান আহমেদ রুবেল, রুবেল প্রধানীয়া, আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা