হাওড়ে বাঁধ ভেঙে পানির নিচে আধা পাকা ধান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১১, ২০২২ | ১২:১০
Link Copied Successfully!

লেদারবন্দ ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের তাহিরপুরে ছোট বড় চারটি হাওড়ের আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। রোববার বিকাল থেকে ক্ষতিগ্রস্ত কৃষকরা শেষ সম্বল হিসাবে আধা পাকা বোরো ধানের মুটি কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, উপজেলার দক্ষিণ বড়দল ও উওর শ্রীপুর ইউনিয়নের কচুঁনালি, নালেরবন্দ, লেদারবন্দ ও বিন্নারবন্দসহ আশেপাশের কমপক্ষে ১০ থেকে ১২টি গ্রামের ক্ষুদ্র কৃষক পরিবারগুলো লেদারবন্দ কুঁড়ির বাঁধ ঘেঁষা চারটি হাওড়ের প্রতি মৌসুমে প্রায় দুই শতাধিক হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেন।

কৃষকদের অভিযোগ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, তাহিরপুর উপজেলা প্রশাসনকে লিখিত, মৌখিকভাবে আবেদন করার পরও লেদারবন্দ কুঁড়িতে ফসল রক্ষা বাঁধ নির্মাণ না করায় চারটি হাওড়ের বোরো ফসল রক্ষায় দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আসা হচ্ছে।

বিজ্ঞাপন

বাঁধ নির্মাণে নির্দিষ্ট প্রাক্কলন, ডিজাইজন, এলাইটম্যান্ট তৈলি, পাউবো কিংবা উপজেলা প্রশাসন থেকে সরকারিভাবে লেদারবন্দ কুঁড়ির বাঁধ নির্মাণে কোনো রকম বরাদ্দই দেওয়া হয়নি।

এদিকে সরকারি বরাদ্দ না পাওয়ায় দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ থেকেই প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে দিন কয়েক পূর্বে ফসল রক্ষায় লেদারবন্দ কুড়ির বাঁধ নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিধি বাম রোববার সকাল থেকে পাটলাই নদীর ধেয়ে আসা পানির তোড়ে ওই বাঁধ ভেঙে হাওড়গুলোতে থাকা  প্রায় ২শ হেক্টর জমির আঁধা পাকা বোরো ধান পানিতেই তলিয়ে যায়।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা