উৎপাদন খরচ ১২০০, বিক্রি ৯০০ টাকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৮, ২০২২ | ১২:০৫
Link Copied Successfully!

পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় পাবনার সাঁথিয়ার কৃষকদের মুখে হাসি ফুটেছে। ইতোমধ্যে মৌসুমের এই সময় কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ ঘরে তুলতে শুরু করেছেন। তবে বাজারে দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন।

তারা বলছেন-প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে ১২০০-১৩০০ টাকা। কিন্তু বাজারে বিক্রয় মূল্য মাত্র ৭৫০ থেকে ৯০০ টাকা। ফলে ভালো উৎপাদনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষকের স্বার্থরক্ষায় শিগগির পেঁয়াজের দাম বাড়ানো হবে। বৃহস্পতিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল কথা বলেছি। তিনি কয়েক দিন পর্যবেক্ষণ করে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন।

বিজ্ঞাপন

কৃষকের স্বার্থরক্ষায় শিগগির পেঁয়াজের দাম বাড়ানো হবে। ভরা মৌসুমে পেঁয়াজের দাম কম থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি উঠেছে। কিন্তু রোজার এই সময় আমদানি বন্ধ করলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই সব দিকে চিন্তা করতে হচ্ছে।

পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি অফিস ও কৃষক সূত্রে জানা যায়, উপজেলায় ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়ে চলতি বছর এ উপজেলায় পেঁয়াজের আবাদ ৭৫০ হেক্টর বেশি হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের বিল ও মাঠে ব্যাপক পেঁয়াজের আবাদ করেছেন কৃষকরা।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত