লোকসানে পেঁয়াজ চাষিরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ৯:০১
Link Copied Successfully!

এখন চলছে পেঁয়াজ ঘরে তোলার মৌসুম। পাবনার সাঁথিয়ার চাষিরা তাদের অধিকাংশ  পেঁয়াজ ঘরে তুলতে শুরু করেছেন। পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় তাদের চোখে মুখে খুশির ঝলক। তবে বর্তমান বাজার দর কম থাকায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস ও কৃষক সূত্রে জানা যায়, উপজেলায় ১৫ হাজার ৫শ হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল। লক্ষমাত্রার চেয়ে চলতি বছর এ উপজেলায় পেঁয়াজের আবাদ ৭৫০ হেক্টর বেশি হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের বিল ও মাঠে ব্যাপক পেঁয়াজের আবাদ করে কৃষকরা। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় কৃষকদের পেঁয়াজের ভালো উৎপাদন হয়েছে। ইতোমধ্যে কৃষকরা তীব্র গরম উপেক্ষা করে পেঁয়াজ তুলতে শ্রমিক নিয়ে ভোর থেকে মাঠে উপস্থিত হচ্ছে। শ্রমিক ও পরিবারের মহিলা, শিশুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জমি থেকে পেঁয়াজ সংগ্রহে। মহিলারা রাত গভীর পর্যন্ত পেঁয়াজের অগ্রভাগ কাটতে ব্যস্ত হয়ে পড়েন।

বৃহস্পতিবার উপজেলার সবচেয়ে বড় হাট কাশিনাথপুর সাপ্তাহিক পেঁয়াজের হাট ঘুরে দেখা গেছে, বর্তমানে পেঁয়াজ ৭শ থেকে ৯শ টাকা দামে বিক্রয় হচ্ছে, যা কৃষকের জন্য মাথায় আকাশ ভেঙে পড়া।

বিজ্ঞাপন

উপজেলার বিষ্ণুবাড়িয়া গ্রামের বাবলু ও বাবু জানান, উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পেঁয়াজ বিক্রয় করতে হচ্ছে; যা শ্রমিকদের দিতেই শেষ হচ্ছে।

গৌরীগ্রামের গ্রামের পেঁয়াজ রোপণকারী কৃষক আজম আলী জানান, এত খরচের পরও পেঁয়াজের বাজার এ বছর কম থাকায় আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত। সরকার পেঁয়াজের বাজার তাদের অনুকুলে না রাখলে কৃষকরা এ আবাদ থেকে মুখ ফিরিয়ে নেবে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত