রাত ১০টায় ঘুমাতে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে: গবেষণা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৬, ২০২২ | ১:৩৭
Link Copied Successfully!

রাতে ঘুমোতে যাওয়ার ধরাবাঁধা কোনো সময় নেই। কোনো দিন ১২টার আগে বিছানায় যাচ্ছেন। আবার কোনো দিন ঘুমাতে ঘুমাতে মধ্যরাত পার হয়ে যাচ্ছে। আবার অনেকেই আছেন, রাত জেগে কাজ করতে পছন্দ করেন। কিংবা গান শুনে, সিনেমা দেখে, এমনকি অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত পার করেন। এমন রাত জাগা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা শুনিয়েছেন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যাঁরা রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমিয়ে পড়েন, তাঁদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই গবেষণার তথ্য প্রকাশ হয়েছে। ৮৮ হাজার স্বেচ্ছাসেবকের ওপর গবেষণাটি চালিয়েছে যুক্তরাজ্যের বায়োব্যাংকের গবেষক দল। গবেষণা প্রতিবেদনটি ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষকেরা বলছেন, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ও নিরবচ্ছিন্ন ঘুম আমাদের দেহঘড়ির (বডি ক্লক) সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই অভ্যাস একদিকে যেমন হৃদ্‌রোগের ঝুঁকি কমায়, তেমনি স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে আসে। দেরিতে ঘুমের জন্য মানুষের শরীরের ২৪ ঘণ্টার দেহঘড়িতে ব্যত্যয় ঘটলে রক্তচাপের সমস্যাও দেখা দেয়।
স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে একটি করে হাতঘড়ির মতো ডিভাইস পরিয়ে দিয়েছিলেন গবেষকেরা। এই ডিভাইস তাঁদের ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার তথ্য নিয়েছে। দেখা গেছে, তিন হাজারের বেশি প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবক বিভিন্ন মাত্রায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগের রাতে দেরিতে ঘুমাতে যাওয়া এবং সকালে দেরিতে ওঠার অভ্যাস রয়েছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, হৃদ্‌যন্ত্রের সুস্থতার জন্য রাতের ঘুমে দেরি করা যাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। দেহঘড়ির স্বাভাবিক নিয়মে ব্যত্যয় ঘটানো যাবে না। আর রাতে ঘুমানোর ‘আদর্শ সময়’ ১০টা থেকে ১১টার মধ্যে।
গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের বয়স, ওজন, শরীরে কোলেস্টেরলের মাত্রা বিবেচনায় নেওয়ার পরেও গবেষকেরা হৃদ্‌রোগের অন্যতম কারণ হিসেবে ঘুমের ব্যাঘাতকে চিহ্নিত করেছেন। এ বিষয়ে গবেষণা প্রতিবেদনটির লেখক ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এস্টারের গবেষক ডেভিড প্ল্যানস বলেন, ‘আমরা এখনো গবেষণায় উপসংহার টানিনি। তবে রাতে ঘুমাতে যাওয়ার সময়ের সঙ্গে দেহঘড়ি ও হৃদ্‌রোগের যোগসূত্রের প্রমাণ পাওয়া গেছে।’

ডেভিড প্ল্যানস আরও বলেন, ‘মধ্যরাতের পর ঘুমাতে যাওয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কেননা এতে ভোরের আলো দেখার সুযোগ কমে আসে। যা আমাদের স্বাভাবিক দেহঘড়ির নিয়মের ব্যত্যয় ঘটায়।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত