কচুয়ায় ব্যবসায়ী আবুল বাসার হত্যাকান্ডের প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৪, ২০২২ | ৬:০৮
Link Copied Successfully!

কচুয়া পৌর বাজারের ইকরা ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধীকারী আবুল বাসার (৩৭) হত্যাকান্ডের প্রধান আসামি আবু ছালেহ মুসাকে (২০) গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মুসা কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের ইব্রাহীমের ছেলে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানায়, রবিবার রাতে কচুয়া থানা পুলিশ আবু ছালেহ মুসাকে পাশ^বর্তী কুমিল্লার কোতয়ালী থানার আলেখারচর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। পরে সোমবার চাঁদপুরে কচুয়া আমলী আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আবু ছালেহ মুসা আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আবুল বাসারকে হত্যা করার কথা স্বীকার করেছে। জবানবন্দি রেকর্ড শেষে বিজ্ঞ আদালতে হাজির করার মধ্য দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার দুপুরে আবুল বাসার দোকানে আসার জন্য নিজ বাড়ি কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর হাজী বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে দোকানে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। রাত ১০টার দিকে তার নিখোঁজের বিষয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ দায়েরের পর পুলিশ তল্লাশি চালিয়ে যাওয়ার এক পর্যায়ে শনিবার রাত ৩টার দিকে কচুয়া বিশ^রোডে অবস্থিত মুসার মাছের আড়তে আবুল বাসারের রক্তভেজা লুঙ্গি, গামছা ও একটি বিছানার চাদরসহ দেয়ালের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন দেখতে পায়। পরে কচুয়া থানা পুলিশ রবিবার বিকেল ৩টায় দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকা থেকে একটি বস্তাবন্দী গলাকাটা লাশের সন্ধ্যান পায়।

বিজ্ঞাপন

এদিকে গতকাল সোমবার আবুল বাসারের কোয়া চাঁদপুর নিজ গ্রাম এলাকার লোকজন তার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কোয়া চাঁদপুর গ্রাম থেকে শুরু হয়ে কোয়া, উপজেলা পরিষদ প্রাঙ্গন, কচুয়া বিশ^রোড, পৌর বাজার ও কচুয়া থানা এলাকা প্রদিক্ষণ করে।

পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব