মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, মাদ্রাসাশিক্ষক নিহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৪, ২০২২ | ৪:৫০
Link Copied Successfully!

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামাতে গিয়ে সালেহ আহমদ (৩৫) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সালেহ আহমদ হরিপুর বাজার এলাকার হাউদপাড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি কোন মাদ্রাসার শিক্ষক, তা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার হরিপুর বাজার এলাকার শ্যামপুর ও হাউদপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে  রোববার রাত থেকে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আজ ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেন। তখন হাউদপাড়া গ্রামের বাসিন্দা সালেহ আহমদসহ কয়েক ব্যক্তি বিষয়টি মধ্যস্থতা করে মীমাংসার উদ্যোগ নেন। সকাল সাতটার দিকে সংঘর্ষ থামাতে তাঁরা দুই পক্ষের সহায়তা চাইলে হরিপুর বাজার এলাকায় সালেহ আহমদ হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এদিকে হাউদপাড়া গ্রামের ওই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুর খবর পেয়ে ওই গ্রামের বাসিন্দারা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বলে গ্রামের বাসিন্দা সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় কাল রাত থেকে হরিপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে নিহত সালেহ আহমদের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সংঘর্ষের খবর শুনে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা