
মনস্তাত্ত্বিক এই ব্যাপারগুলো কি আপনি জানেন


পৃথিবীতে প্রতিটি জীবনই আলাদা। প্রতিটি প্রাণী আলাদা, প্রতিটি পাখি আলাদা, প্রতিটা পিঁপড়াও আলাদা। একইভাবে প্রতিটি মানুষও ভিন্ন। সবার মনস্তত্ত্বও এক নয়। তাই সবার ক্ষেত্রে যে একই ব্যাপার খাটবে, তা নয়। এজন্য যেকোনো বিষয় কে কীভাবে গ্রহণ করবে, তা নিতান্তই তাঁর নিজস্ব ব্যাপার। তবে এসবের পরও কিছু সাধারণ বিষয় থাকে, সেগুলো জানা থাকলে মন্দ হয় না। দেখে নেওয়া যাক তেমনই সাতটি মনস্তাত্ত্বিক ব্যাপার।
৪. জাহাজের চারপাশের পানির জন্য জাহাজ ডুবে যায় না। ডুবে যায় সেই পানি জাহাজের ভেতরে ঢুকলে, তার ভারে ভারসাম্য নষ্ট হয়ে। তাই আপনার আশপাশে যা কিছু ঘটছে, সবকিছুকে আপনার ভেতরে নেওয়ার প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন, শুধু সেটুকুই নিন। বাকিটুকু বাইরেই থাকুক। তাতেই আপনার চলার পথের ভারসাম্য অটুট থাকবে।
৫. সব পাখি বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল সেই সময় বৃষ্টি এড়াতে মেঘের ওপরে চলে যায়। আপনিও বিপদে ছোটাছুটি করে সব সময় সমাধান খুঁজতে যাবেন না। মাঝেমধ্যে চেষ্টা করুন, কীভাবে সেটা এড়িয়ে চলা যায়।
৬. সামাজিক যোগাযোগমাধ্যমে (গবেষণাটি ফেসবুকের বিভিন্ন ধরনের ১০০টি গ্রুপের ১০ হাজার আলাপ পর্যবেক্ষণের ভিত্তিতে করা) যত গ্রুপ আছে, সেগুলোতে যা আলোচনা হয়, তার শতকরা ৮০ ভাগ সমস্যা ও অভিযোগসম্পর্কিত।
সূত্র: প্রথম আলো
E/N





























