
‘টিপ পরছোস কেন’ বলেই কলেজ শিক্ষিকাকে গালি পুলিশ সদস্যর!


রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের পোশাক পরা এক ব্যক্তির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনেছেন এক নারী। অভিযোগে তিনি বলেছেন, রাস্তা দিয়ে চলার সময় কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি অশ্লীল গালি দেন। প্রতিবাদ করায় তাঁকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার হুমকিও দিয়েছেন তিনি। তবে অভিযুক্ত ব্যক্তির নাম তিনি বলতে পারেননি। অভিযোগ আনা এই নারীর নাম ড. লতা সমাদ্দার। তিনি তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। শনিবার (২ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার পর শেরেবাংলা নগর থানায় তিনি লিখিত অভিযোগ করেন।
লতা সমাদ্দারের অভিযোগ, পুলিশের পোশাক পড়া ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে অশ্রাব্য ভাষায় গালি দেয়। প্রতিবাদ করলে মোটরসাইকেলে থাকা সেই ব্যক্তি তার পায়ের পাতার ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। এতে তিনি আহত হয়েছেন।
শিক্ষিকা তার অভিযোগে বলেছেন, তিনি প্রতিবাদ করায় পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। সরে গিয়ে প্রাণে রক্ষা পেলেও আহত হন তিনি। ঘটনার আকস্মিকতায় তিনি পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে বিস্তারিত জানান।


পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, শিক্ষিকার অভিযোগ পাওয়ার পর গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত চলছে।
সূত্র: বিডি ২৪ লাইভ
E/N



























