হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা

Default User
 মো. হোসেন বেপারী
আপডেটঃ মার্চ ২৯, ২০২২ | ৪:০২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মো. গাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় বিদায়ী বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

বক্তব্যে তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কখনও ভুলার মতো না। তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ক্ষমতাশীলরা কিংবা কোনো রাজনীতিবীদ কখনও তার কাছে অনৈতিক কোনো আবদার নিয়ে আসেনি। এতে সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এক আবেগগণ মুহূর্ত সৃষ্টি হয়। ওই সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা সিউলি পারভিন মিলি, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, ২নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু প্রমুখ।

এর পর অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে ফুল ও বিদায় সংবর্ধনা তুলে দেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ওই সময় উপজেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা