রোগীর চাপ সামলাতে ছাড়পত্র দেওয়ার অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৯, ২০২২ | ১:০৮
Link Copied Successfully!

ডায়রিয়া আক্রান্ত হয়ে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআর,বি) রোগীর স্রোত বাড়ছেই। গত ১৬ মার্চ থেকে হাসপাতালটিতে দৈনিক হাজারের বেশি রোগী ভর্তি থাকছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৯২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের। এমন পরিস্থিতিতে চাপ সামাল দিতে রোগীদের দ্রুত রিলিজ (ছাড়পত্র) দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন অনেক রোগী ও তাদের স্বজনরা।

তবে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দাবি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রোগীকেই রিলিজ দেওয়া হচ্ছে না। বরং সুষ্ঠু সেবা ব্যবস্থাপনা নিশ্চিতে রোগীর এটেনডেন্সসহ স্বজনদের হাসপাতালে অহেতুক ভিড় কমাতে অনুরোধ করা হয়েছে।

আইসিডিডিআর,বি সূত্র জানিয়েছে, এ বছর গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া চিকিৎসায় বিশেষায়িত এ হাসপাতালটিতে রোগীর উপচে পড়া ভিড় হচ্ছে। হাসপাতালের সব শয্যা রোগীতে পরিপূর্ণ থাকায় শুক্রবার থেকে হাসপাতাল আঙ্গিনায় দুটি বড় তাঁবু টানিয়ে সেবা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিনের মধ্যে নতুন ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা কোনো দিন এক হাজারের নিচে নামেনি। ১৬ মার্চ ১ হাজার ৫৭ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। পরদিন ১৭ মার্চ তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৪১ জনে। এভাবে ১৮ মার্চ ১ হাজার ১৭৪ জন, ১৯ মার্চ ১ হাজার ১৩৫ জন, ২০ মার্চ রোগীর সংখ্যা হয় ১ হাজার ১৫৭, ২১ মার্চ ১ হাজার ২১৬, ২২ মার্চ ১ হাজার ২৭২ ও ২৩ মার্চ ১ হাজার ২৩৩ জন। ২৪ মার্চ ১ হাজার ১৭৬ জন এবং ২৫ মার্চ ১ হাজার ১৩৮ জন, ২৭ মার্চ ১ হাজার ২৩০ জন এবং সর্বশেষ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৯২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব