কচুয়ায় নানান আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

Default User
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ মার্চ ২৬, ২০২২ | ৮:৪৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলায় ব্যাপক আয়োজন শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রাশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে পরিষদ প্রাঙ্গনে স্মৃতি সৌধ ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

সূর্যদয়ের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে উপজেলার প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরে’র নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগে’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি, কচুয়া প্রেসক্লাব, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কচুয়া পল্লীবিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৮ টায় একই স্থানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিডিপি, ফায়ার সার্ভিসের সমন্বিত কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১১টায় দিনের বিশেষ কর্মসূচি হিসেবে বীর মুক্তিযুদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ।

বিজ্ঞাপন

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাছান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

একই দিনে কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ, সাচার কলেজ ও পালাখাল কলেজ, শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজ, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়, আইনগীরি উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইনগীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানের অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয় শিক্ষার্থীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা