
কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়ায় পালাখাল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য ইয়ার আহমেদ মজুমদার,সমাজসেবক লুতফুর রহমান,আব্দুল মান্নান মোল্লা সহ আরো অনেকে। পরে সাংস্কৃতিক ও নৃত্য শিল্পী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
E/N



























