কচুয়ায় সিএইচসিপি জিসানকে বদলীর আদেশ প্রত্যাহার ও পূর্নবহালের দাবিতে মানববন্ধন

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ মার্চ ২০, ২০২২ | ৩:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ার সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিসান আহমেদকে অন্যত্র বদলীর আদেশ প্রত্যাহার এবং ওই ক্লিনিকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার উপজেলার সরাইলকান্দি-উত্তর শিবপুর সড়কের সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের সামনে প্রায় ঘন্টাব্যাপী এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জিসান আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে। স্থানীয় একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তাকে বদলী করার পায়তারা করে আসছে। এলাকার মানুষের সেবাদানের লক্ষে জিসান আহমেদ এর অন্যত্র বদলীর আদেশ প্রত্যাহার করে পূনরায় সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে বহাল রাখার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন,ব্যবসায়ী রাজীব পাটওয়ারী, সমাজসেবক মোহাম্মদ শেখ সফিউল্যাহ,স্থানীয় অধিবাসী আমেনা আক্তার ও সুধীর ঘোষ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা