
সাচার উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা


কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ বৃহস্পতিবার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভায় মিলাদ মাহফিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লার সভাপত্বিতে ও সহকারী প্রধান শিক্ষক গণেশ ধরের পরিচালনায় বক্তব্য রাখেন,সহকারি শিক্ষক শাহআলম পাটোয়ারী, লক্ষ্মণ চন্দ্র দাস, জসিম উদ্দিন, শাহজান, মোশাররফ হোসেন, আবু কালাম,কার্তিক চন্দ্র দাস, অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন প্রমুখ।


এসময় আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



























