
কচুয়ায় ১৮০ বোতল ফেনসিডিল জব্দ, হাজীগঞ্জের রাজনসহ গ্রেফতার চার
Link Copied Successfully!


কচুয়ায় ১৮০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো. শাহিন ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় সিএনজি তল্লাসি চালিয়ে ১৮০ পিচ ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,চট্টগ্রাম সন্দীপ উপজেলার বাউরিয়া গ্রামের সৌরভ চৌধুরী,চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লব গ্রামের আজাদ হোসেন, হাজীগঞ্জ হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো.রাজন হোসেন ও শাহরাস্তি উপজেলার বাড়া গ্রামের ইউনুছ ।
কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।





























