চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২২ | ১০:০২
Link Copied Successfully!

‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যেকে ধারণ করে চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ক্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ দাউদ হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বন্ধে মানুষকে ধারণা দেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ প্রণয়ন করেছে। বর্তমান সরকারের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন টি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় মানুষ এটি থেকে সঠিক ধারণা পাচ্ছে।

তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারি প্রক্রিয়া অনুসরণ করে তাহলে এটি মানুষকে জানানোটাও ভোক্তা অধিকারের দায়িত্ব। তা না হলে মানুষের মধ্যে ভুল ধারণার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এতে করে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে। আর যদি প্রক্রিয়াটি যথাযথ না হয় তাহলে আপনারা আইনি প্রক্রিয়া যাবেন।

এছাড়াও তিনি বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বলা আছে দ্রব্যমূল্যের দাম কতটুকু নির্ধারণ করা আছে। এবং এটা ক্রয় করে মানুষ প্রতারিত হচ্ছেন কিনা। ক্রয় মূল্য রশিদ ও বিক্রয় মূল্য রশিদ যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে সঠিক ধারণা তৈরি হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক নাঈমা রহমান, চাঁদপুর ক্যাব এর সভাপতি মোশারফ হোসেন, চাঁদপুর চেম্বার অফ কমার্সের পরিচালক গোপাল সাহা, চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন্দ, বাবুরহাট বাজারের সভাপতি দেলোয়ার হোসেন খান, বিসিডিনের সহ-সভাপতি মো. হুমায়ূন কবীর খান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা