
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করাই কী কাল হলো সাথীর!


কচুয়া উপজেলার তানজিনা আক্তার সাথী (২৪) নামের গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার নাউলা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু তানজিনা আক্তাররের স্বামীর পরিবারের লোকজনরা তানজিনা বিষপানে আত্মহত্যা করেছে বলে দাবি করলেও বাবার পরিবারে পক্ষ থেকে পরিকল্পিত হত্যা বলে দাবি করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ফয়সাল ও ননদ সালমাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তানজিনা আক্তারের স্বামী বলছেন, তানজিনা সকাল সাড়ে ১১টার দিকে বিষপান করে। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নিহত তানজিনার মা পেয়ারা বেগম ও বোন মর্জিনা বেগম বলছেন, ফয়সাল জনৈক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে তানজিনার স্বামীসহ পরিবারের সদস্যদের সাথে আত্মকলহ চলছিল। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হবে।


কচুয়া থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন স্বামী ফয়সাল ও ননদ সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



























