ইউক্রেনে রুশ হামলার সময় মসজিদে আশ্রয় নিল ৮৬ তুর্কি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১২, ২০২২ | ১১:৩১
Link Copied Successfully!

ইউক্রেনের মারিওপোল বন্দরে রুশ বাহিনীর হামলার সময় প্রাণভয়ে মসজিদে আশ্রয় নিয়েছেন ৮৬ জন তুর্কি নাগরিক। ইউক্রেনের শহরটিতে রুশ সেনাদের তীব্র গোলাবর্ষণের সময় এ ঘটনা ঘটে।

শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে যে, ওই সময় রাশিয়ান সেনারা মারিওপোল বন্দরে তীব্র গোলাবর্ষণ করছিল। ওই সময় তুরস্কের নাগরিকরা মসজিদে আশ্রয় নেয়। তাদের সঙ্গে শিশুও ছিল।

বিজ্ঞাপন

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

রুশ আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের বাস ও ট্রেনের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে নিচ্ছে তুরস্ক।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু বলেন, এখন পর্যন্ত ১৩ হাজার ৭১৯ তুর্কি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা