পানির অভাবে ফেটে চৌচির ধানি জমি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২২ | ৮:৪১
Link Copied Successfully!

শরীয়তপুরের ডামুড্যায় পানির অভাবে ৫০০ বিঘা বোরো ধানের জমি ফেটে চৌচির হয়েছে। ধানের চারা রোপণের পর এক মাস অতিবাহিত হলেও ক্ষেতে পানি দিতে পারছে না কৃষক।

একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের জন্য খালে বাঁধ দিয়ে রাখায় সেচ সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে। বাঁধ অপসারণ করে খালে পানি চলাচলের উপযোগী করতে কৃষি বিভাগ, উপজলা পরিষদ ও উপজলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক, ব্লক ম্যানেজার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলর সিড্যা ও দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা, সিড্যা ও গোয়ালকুয়া এলাকায় প্রায় ৫০০ বিঘা জমিতে চারটি ব্লকে বোরো ধান চাষাবাদ হয়।

বিজ্ঞাপন

এ ধান দিয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবারের জীবন চলে। এ বছরও খাল থেকে সেচ দিয়ে জমিতে বোরো ধানের চারা রোপণ শুরু করেন কৃষকরা। পরবর্তীতে স্থানীয় ঝালো বাড়ির কাছে ব্রিজ নির্মাণের জন্য খালে বাঁধ দেয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এতে জয়ন্তী নদী থেকে খালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানির অভাবে ক্ষেত ফেটে চৌচির হয় ধানের চারা শুকিয়ে যেতে শুরু করেছে। সেচ ব্যবস্থা চালু না হলে কৃষক পথে বসে যাবে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব