রায়পুরের সন্তান যুক্তরাজ্যের প্রবাসী সংগঠনের নেতা নির্বাচিত

Default User
রায়পুর প্রতিনিধি
আপডেটঃ মার্চ ১১, ২০২২ | ৩:০৮
Link Copied Successfully!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলান ৭ নং বামনি ইউনিয়নের, বামনি ভূঁইয়া বাড়ীর প্রভাবশালী মুরহুম আব্দুল গফুর ভূঁইয়া সাহেবের জ্যেষ্ঠপুত্র শামসুদ্দিন ভূঁইয়ার ছোট ছেলে আমিনুর রহমান ভূঁইয়া। তিনি রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা, সমাজ সেবক জনাব কাজি জামসেদ কবির বাক্কিবিল্লাহ’র জামাতা।

আমিনুর রহমান ভূঁইয়া বিদেশ থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ভদ্র, নম্র স্বভাবের এই মানুষটি অনেকেরই উপকার এগিয়ে এসেছেন। তিনি রায়পুরে ধর্মীয় শিক্ষার জন্য একটি মাদ্রাসায় বিপুল অংকের টাকা দান করেছেন। প্রথমে তিনি পর্তুগালে ব্যবসা আরম্ভ করেন, পাশাপাশি প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি ছিলেন আন্তরিক। প্রবাসে প্রত্যেকটি বাঙালির বিপদে-আপদে তিনি সবার আগে এগিয়ে এসেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে স্ত্রী নিয়ে বসবাস করছেন। বর্তামানে তার স্ত্রী লন্ডনে একটি ইউনিভার্সিটিতে অধ্যনরত। আমিনুর রহমানের পিতা অবসর প্রাপ্ত সরকারি একজন কর্মকর্তা। দুই ভাই, দুই বোনের সংসার তাদের, বড় ভাই আরিফুর রহমান আমেরিকায় ব্যবসা করছেন, এবং আমেরিকায় সপরিবারে আছেন। দুইবোন ঢাকাতে আছেন, স্বামী সংসার নিয়ে বেশ সুখেই আছেন।

পৃথিবীতে দু’রকমের মানুষ আছে। এক, যারা সবকিছু গ্রহণ করে। দুই, যারা সবকিছু দিয়ে দিতে পারে। যারা নিতে জানে তারা খায় ভালো; আর যারা দিতে জানে তারা ঘুমায় ভালো, এবং যারা দিতে জানে তাদের থাকে প্রখর আত্মমর্যাদাবোধ। আমার দেখা তেমনই এক আত্মমর্যাদাবোধ সম্পন্ন নিরহংকার মানুষ ছোটভাই অামিনুর রহমান ভুঁইয়া।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন রায়পুর সোসাইটি ইউকে’র নেতৃস্হানীয়দের মধ্যে তিনি একজন।
একান্ত সাক্ষাৎকারে আমিনুর রহমান ভূঁইয়া বলেন, অসহায় দুঃখী মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় আমরা যুক্তরাজ্যপ্রবাসী সংগঠন রায়পুর সোসাইটি ইউকে নামক সংগঠন টি করি। আশা করি আমরা সংগঠনের সবাই রায়পুরের মানুষের পাসে থেকে আর্তমানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করবো । এ সমাজের অসহায় বঞ্চিত নিরন্ন দুঃখি মানুষদের পাশে থেকেই আমরা কাজ করে যাব। এসব প্রত্যাশা নিয়ে আমরা সর্বদা মানব কল্যাণে এই সংগঠনটিকে পরিচালনা করবো।

জনাব আমিনুর রহমান এ প্রতিনিধিকে আরো বলেন এই পৃথিবীতে কোনো মানুষ-ই চিরস্থায়ী নয় মানুষ কেবল চিরস্থায়ী থাকতে পারে তার সহজ মহৎ কর্মের মাধ্যমে কর্ম কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে আজীবন। মানুষের পরিচয় তার কর্মের মধ্যে দিয়ে যারা শুধু নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো প্রকৃত সুখের সন্ধান পায় না। সামর্থ আছে সুস্থ আছে এমন মানুষ জীবনে যদি ভালো কাজ করতে না পারে তাহলে তার জীবন সম্পূর্ণ অর্থহীন। আমাদের জীবন শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, সবার সুখের মধ্যে জড়িয়ে জড়িয়ে থাকে। এটাই আমাদের জীবনের একমাত্র বাস্তবতা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত