কচুয়ায় একসাথে আলু ও ভূট্টা চাষ, সময় বাচঁলো দুই মাস

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২২ | ১২:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করে যেমন সময় বাচেঁ অপর দিকে স্বল্প খরচে অধিক লাভবান কৃষক। উপজেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্বুদ্ধকরণে ডুমিরিয়া ব্লকের কালোচোঁ গ্রামের কৃষক আবদুল কাদের একই জমিতে আলু এবং ভূট্টা একসাথে চাষ করেছেন। ইতিমধ্যে এই বিষয়টি এলাকার কৃষকদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে। তার এমন চাষাবাদে উপজেলার অন্যান্য ব্লকের কৃষকরা একই জমিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন।

কৃষক আবদুল কাদের জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম নিয়মিত পর্যবেক্ষণ করেছেন এবং আন্তঃপরিচর্যা সম্পর্কে পরামর্শ দিয়েছেন। এই পদ্ধতিতে চাষাবাদ খুবই লাভজনক।

উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, আলু সাধারণত ৯০ দিনের ফসল, ভূট্টা ৪ মাসের মধ্যে ফলন চলে আসে। যদি আলু বপণের একমাস বয়সে দুই কেইলের মধ্যবর্তী স্থানে ভূটার বীজ বপণ করা যায় তাহলে কৃষকের অন্তত দুই মাস সময় বাচঁবে এবং আর্থিকভাবে সাশ্রয় হবে।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন জানান, কচুয়া উপজেলায় ২৫০০ হেক্টর আলু, এবং ১১৫০ হেক্টর ভূট্টার আবাদ হয়। এই পদ্ধতি সম্প্রসারণ হলে কৃষক চার হতে সাড়ে চারমাসের মধ্যে আলু, ভূট্টা উঠিয়ে নতুন আরো একটি ফসল আবাদ করার সুযোগ পাবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা