কচুয়ায় নিহত শরীফুল হত্যার ১৩ আসামী কারাগারে নিহত শরীফুল ইসলাম

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ মার্চ ৯, ২০২২ | ১২:৫২
Link Copied Successfully!

৫ জানুয়ারি চাঁদপুরের কচুয়ার সাচার ইউপি’র নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি নির্বাচনী সহিসংতায় নিহত শরীফুল ইসলাম হত্যা মামলার ১৬ আসামীর মধ্যে সাবেক ইউপি সদস্যসহ ১৩ আসামীকে কারাগারে পাঠিয়েছে চাঁদপুরের বিজ্ঞ আদালত।

গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. জিয়াউল হকের আদালতে তারা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হচ্ছেন, উপজেলার নয়াকান্দি গ্রামের আব্দুর রব, মহিউদ্দিন, মাসুদ, ইয়াছিন মিয়া,সালমান মিয়া,সানাউল্যাহ, ফয়সাল,সুমন,ফখরুল ইসলাম,জুয়েল,রাব্বি ও হাতিরবন্দ গ্রামের আব্দুস সোবহান ও ওমর আলী। তন্মধ্যে নুরে আলম ও মোসলেম পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন এবং ১নং মূল আসামী মামুন মিয়া পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মো. আবুল বাসার।

বিজ্ঞাপন

নিহত শরীফুল ইসলামের বাবা শহীদ উল্যাহ জানান, মামলার মূল আসামী মামুন মিয়াকে দ্রুত গ্রেফতার করে আসামীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা