অবৈধ সংযোগের বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৮, ২০২২ | ৩:৩৭
Link Copied Successfully!

বরিশালের গৌরনদীতে অবৈধ সংযোগে বিদ্যুৎস্পর্শ হয়ে সুমন খোন্দকার (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার বাউরগাতি গ্রামের দুবাই প্রবাসী দম্পতি ইব্রাহিম খোন্দকার ও তহমিনা বেগমের ছেলে এবং বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সুমনের চাচা ৪নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস খোন্দকার জানান, ওই গ্রামের আবুল মীরা গোপনে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ইরি-বোরো ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ পাতেন। একই গ্রামের সোহেল খানের বাড়ি থেকে সোমবার রাত পৌনে ২টার দিকে তার ভাতিজা স্কুলছাত্র সুমন খোন্দকার ও তার সহপাঠী শিফাত বেপারি নিজেদের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে আবুল মীরার অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে পেঁচিয়ে তার ভাতিজা সুমন বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

এ সময় শিফাতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগকারী আবুল মীরা আত্মগোপন করেছেন।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা