
কচুয়ায় সিঁধ কেটে চার বাড়িতে চুরি
Link Copied Successfully!


কচুয়ার পালাখাল গ্রামে অভিনব কায়দায় সিধঁ কেটে এক রাতে চার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার রাতে পালাখাল গ্রামের বরকান্দাজ বাড়িতে রেনুজা বেগম,আবু ছালেহ ও ইউসুফ বরকান্দাজের গৃহে সিঁধ কেটে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
তারা জানায়, নগদ বিশ হাজার টাকা, চারটি এন্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি নরমাল মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ মোট দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।


এ ঘটনায় খবর সকালে ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় ও কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।




























