সয়াবিন তেলের পাশাপাশি চোখ রাঙাচ্ছে সবজি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৬, ২০২২ | ৩:৩০
Link Copied Successfully!

এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের কেজি ৬০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। করলার দাম কেজিতে বেড়ে গেছে ৫০ টাকা।

রাজশাহীতে এক সপ্তাহ ধরে সয়াবিন তেলের দাম বাড়তি। বাজারে সয়াবিন তেলের সংকটের খবর শুনে ব্যবসায়ীদের কেউ কেউ তেলের বোতল মজুত করে রাখছেন। কেউ বোতলের লেখা তুলে বেশি দামে তা বিক্রি করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েক দিন ধরে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করেছে। কারও কারও দোকান সিলগালা করেছে, কিন্তু দাম নিয়ন্ত্রণে আসেনি।

এই অবস্থার মধ্যে নগরে সবজি থেকে শুরু করে চাল, ডাল, মাংস—সবকিছুর দাম বেড়ে গেছে। বাজারে গত শুক্রবার যে করলা ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, গতকাল শনিবার তা ১৩০ টাকা কেজিতেও পাওয়া কঠিন হয়ে পড়েছে। এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের কেজি ৬০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। এই দুই পণ্যের সরবরাহও বাজারে কম দেখা গেছে। বাজারে পেঁয়াজের অভাব না থাকলেও, তিন দিন ধরে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে তা বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে বিক্রেতারা বলছেন, এবার তাঁরাও জানেন না এই বাজার কোথায় গিয়ে ঠেকবে।

বিজ্ঞাপন

রাজশাহী নগরের কয়েকটি দোকানে গতকাল সয়াবিনের তেলের সন্ধান করা হয়। দোকানে সয়াবিন তেলের বোতল নেই। এক দোকানদার বলেন, ‘কতটুকু লাগবে? এনে দিতে হবে।’ বেশির ভাগ দোকানদারের বক্তব্য, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম।

রাজশাহী নগরের কয়েকটি দোকানে গতকাল সয়াবিনের তেলের সন্ধান করা হয়। দোকানে সয়াবিন তেলের বোতল নেই। এক দোকানদার বলেন, ‘কতটুকু লাগবে? এনে দিতে হবে।’ বেশির ভাগ দোকানদারের বক্তব্য, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা