হাফেজি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৫, ২০২২ | ১:৫৬
Link Copied Successfully!

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি হাফেজি মাদ্রাসা থেকে এক  শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে ওই শিক্ষার্থীর লাশ  উদ্ধার করা হয়।

নিহত ইফতেখার মালেকুল মুশফি একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজ্ঞাপন

নিহত আশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ জানান, গত পাঁচ মাস ধরে ভাই আশফির ওই মাদ্রাসায় পড়ে। তবে সকালে জানানো হয়, সে নিখোঁজ।

তবে মাদ্রাসার হুজুরের পিটুনি খেয়ে পাঁচ ছাত্র কিছুদিন আগে শহরে পালিয়ে গিয়েছিল। তবে আমি হুজুরকে অনুরোধ করেছি, আমার ভাইকে মারবেন না, আমার ভাইকে আমি নিজেই শাসন করব।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম।

বিজ্ঞাপন

তিনি জানান, মাদ্রাসার দ্বিতীয় তলায় ওই শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে সবক দেয়ার পর থেকে ওই শিশু নিখোঁজ ছিল। এরপর বেলা ১১টার দিকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

সূত্রঃ যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা